পবিত্র ঈদ-উল-আয্হা ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার হতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এসএম হাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে আগামী ০১ অক্টোবর বুধবার হতে ১৩ অক্টোবর সোমবার পর্যন্ত।

আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিস খুলবে এবং ১৯ অক্টোবর রোববার ক্লাস ও পরীক্ষা চালু হবে বলেও তিনি জানান।

ঢাকা,২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর