জুবায়েরের খুনিদের যথাযথ ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

সংগঠনের সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো  হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের গ্রুপিং রাজনীতির শিকার হয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতরভাবে আহত হয় জুবায়ের।

পরদিন ৯ জানুয়ারি ভোরে ইউনাইটেড হাসপাতালে জুবায়েরের মৃত্যু হয়। তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার এই হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে নামেন।

জুবায়েরের খুনের বিচারের দাবিতে ও ক্যাম্পাসে সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে তৈরি হয় সন্ত্রাস বিরোধী প্লাটফর্ম “সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর”।কয়েকবার রায় ঘোষণার তারিখ পিছিয়ে অবশেষে ৪ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।

নেতৃবৃন্দ আরও বলেন, এর আগে কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার বিচার হয়নি তাই এই রায় ঘোষনার মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

এসএইচ