বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর জেলার তিন উপজেলায় ২০৫ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোতেও পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া শুরু হবে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৪ সালের মার্চে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা।
এমবি





