শতভাগ পদোন্নতিসহ বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ জুলাই বেতন স্কেল বাস্তবায়ন সম্পর্কিত যে পরিপত্রটি সরকার জারি করেছে তাতে সারা দেশের প্রাথমিক সহকারী শিক্ষক ক্ষুব্ধ ও হতাশ।

তাই তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এসময় তারা তিনদফা পেশ করেন।

দাবিগুলো হচ্ছে, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্কেলে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, শতভাগ পদোন্নতি ও তাদের দাবি অনুযায়ী নতুন বেতন স্কেল ঘোষণা।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই