প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করণসহ চার দফা দাবি বাস্তবায়ন করতে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ রাজশাহী বিভাগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে: প্রধান শিক্ষকের কেবলই নিচের ধাপে সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, শতভাগ পদোন্নতির ব্যবস্থা, সহকারি শিক্ষক এন্টি পদ ধরে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসাদ, সাধারণ সম্পাদক রবিউল হাসান, প্রচার সম্পাদক শিশির কীর্তনিয়া প্রমুখ। এসময় বক্তারা তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এমএ/ এআর