টানা ৪২ দিনের ছুটি কাটিয়ে অবশেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে শনিবার সকল আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুত্রে জানা গেছে।

এদিকে দূর দূরান্তের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। যাদের মধ্যে অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে ভাড়া থাকেন।

জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২৯ জুন থেকে ৭ আগস্ট টানা ৪২ দিনের ছুটি কাটিয়েছেন কুবির শিক্ষার্থীরা।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই