ভারতের দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দে অনুষ্ঠিতব্য ইসলামিক ফিকহ একাডেমি’র ‘ইন্টারন্যাশনাল ফিকহ সেমিনার’ বন্ধ করে দিল দেশটির সরকার।

৩০ শে নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দারুল উলুম ওয়াকফ দেওবন্দে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই আন্তর্জাতিক সেমিনারটি।

পূর্ণ প্রস্ততিও গ্রহণ করেছিল দেওবন্দ কর্তৃপক্ষ। কিন্তু উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারি থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিতব্য ফিকহ সেমিনার আয়োজনের অনুমতি দেয়া হয়নি।

ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারী মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী আমন্ত্রিত অতিথিদের লিখিত চিঠিতে দাওয়াত প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রোগ্রাম আয়োজনের জন্য দারুল উলুম ওয়াকফ দেওবন্দ এবং ইসলামিক ফিকহ একাডেমির পক্ষ থেকে সবধরণের প্রস্ততি নেয়া হয়েছিলো, কিন্তু পুরো উত্তর প্রদেশজুড়ে ১৪৪ ধারা জারী থাকার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে এই মুহুর্তে প্রোগ্রাম না করার জন্য লিখিতভাবে নিষেধ করা হয়েছে।

তাই নির্ধারিত তারিখে এই ফিকহি সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে না।

এদিকে সরকারের পক্ষ থেকে লিখিতভাবে কোন প্রোগ্রাম না করার জন্য দেওবন্দ কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কোনো ধরণের আয়োজন না করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।

এএস