শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে জব ফেয়ার। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণরা অংশ নেন।
মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি চাকরির সুযোগ সম্পর্কে জানার এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়া ও করপোরেট ক্যারিয়ার সম্পর্কেও ধারণা নেন তারা।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহার বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরি করতেই এ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, এটি শুধু চাকরির মেলা নয়; শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাও আয়োজনের উদ্দেশ্য।
করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণ
জব ফেয়ারে আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইআইডিএফসি সিকিউরিটিজ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং, ডেটা সলিউশন ৩৬০ ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল ক্যারিয়ার হাব, ব্র্যাক পরিচালিত। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে ছিল নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস।
ক্যারিয়ার সেশন
জব ফেয়ার শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘রোড টু করপোরেট—ক্যারিয়ার সেশন’। এতে করপোরেট খাতের বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাৎকারের প্রস্তুতি, করপোরেট সংস্কৃতি ও পেশাগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য খাবার ও কফির পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থাও ছিল।
এস
