ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক' ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবছর ‘ক’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩.০৫ শতাংশ।

পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পাস করেছে ২৫ হাজার ৯২৭ জন। আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছে ১১ হাজার ২৭ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফলাফল প্রকাশ করেন।

এবছর 'ক' ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করে ৮৮ হাজার ৯৯৬ শিক্ষার্থী। এরমধ্যে ৮৫ হাজার আটশত ৭৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এএস