প্রতি বছরের মতো এবারও যে কোনো মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ জন্য HSC লিখে <স্পেস> দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন-DHA) <স্পেস> দিয়ে রোল নম্বর লিখে <স্পেস> দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
আলিমের ফল জানতে Alim লিখে <স্পেস> Mad <স্পেস> রোল নম্বর <স্পেস> দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এ ছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে <স্পেস> Tec <স্পেস> রোল নম্বর<স্পেস> দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার ফল জানতে পারবে।
এমকে





