ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযায় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমাদের ইমামতিতে অনুষ্ঠিত জানাযায় ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোঃ রেজওয়ান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস শাহীদ মিয়া, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. ইকবাল হোছাইন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. আবু হান্নান শেখ, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. রুহুল আমিন ভুঁইয়া, ড. নাজিমুদ্দিন, ড. রফিকুল ইসলাম, ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।

এসএইচ