মাওলানা সিদ্দীক আহমদ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ (২০১৭ ইং)এ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।তার এ সফলতার জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সুন্দর ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

গত শুক্রবার(২৪-০২-১৭)চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে মাননীয় জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন এর নিকট থেকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার গ্রহন করেন তিনি।

জনাব সিদ্দীক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়া গ্রামে এক সনামধণ্য পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা আব্দুল আযীয, মাতা: আমেনা খাতুন; ভাইবোনদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

উল্লেখ্য, হাফেয মাওলানা সিদ্দীক আহমদ চট্টগ্রম বিশ্ববিদ্যালয় থেকে বিএ(অনার্স)২০১০ সালে প্রথম শ্রেণিতে প্রথম পরবর্তিতে মাস্টার্স ২০১১ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এখন এম.ফিল করছেন।

বর্তমানে তিনি সাতকানিয়া আলিয়া মাদরাসা চট্টগ্রামে প্রভাষক হিসাবে কর্মরত আছেন।

বিজ্ঞপ্তি/জারিফ