আগামী ২ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষা। ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে শুরু হওয়া এই পরীক্ষা লিখিত অংশ শেষ হবে ২৫ ফেব্রুয়ারী।

বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার এই সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার। এ জন্য একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে।

সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে নিজ আসনে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

জেড