বাংলাদেশের প্রথম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৮ তম ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
রোববার থেকেই তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনার গুরুদায়িত্ব পালন শুরু করতে পারেন বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ফারজানা ইসলামকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদানের সুপারিশ করেছেন।
অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন,সকলের সহযোগিতা পেলে দায়িত্ব পালন করতে সক্ষম হবো বলে আশা করছি।
এর আগে রাষ্ট্রপতির নির্দেশে গত ২০ ফেব্রুয়ারি জাবির ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪০ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]