নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি শিক্ষকবাস এ এফ রহমান হলের ভেতর ডুকে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর থেকে গাড়িটি খুব দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হলের নিচ তলার বারান্দা রেলিং ভেঙে তেতরে ডুকে পড়ে।

বিশ্ববিদ্যালয় পরিবহন দফতরের উপ-পরিচালক (চুক্তিভিত্তিক) মো. রবিউল আলমজানান, গাড়িটিতে এ সময় চালক ছিলেন না। হেলপার আবুল কালাম গাড়িটি চালাচ্ছিলেন।

কেএইচ