শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০ টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন।

মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর আলমগীর কবির বলেন, মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। আমরা জানতে পেরেছি মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এর কারন জানতে পারিনি। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

মাহফুজুর রহমান গত দুই মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পাড়ি জমান। ২০১৮ সালে শাবিতে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন।

এমবি