দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বছিরবানিয়া এলাকায় বড়হরিপুরের পোদ্দারপাড়া গ্রামে দিনমুজুরি মায়ের ছেলে সাগর কুমার এইচএসসি পরীক্ষায় কষ্টের সাথে লড়াই করে উত্তর শালন্দা হাই স্কুল এন্ড কলেজ থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে মানবিক শাখায় এবার জিপিএ ৫ পেয়েছে।

সাগর গ্রামে তার মামার বাসায় থেকে লেখাপড়া করছে। সাগরের ছোট বোন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। অর্থের অভাবে ছোট ভাই লেখাপড়া না করে রিক্সা চালায়। ৬ষ্ঠ শ্রেণীতে পা দিয়েই সাগর টিউশনি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়ার খরচ চালিয়েছেন।

বাবা সুবেশ চন্দ্র সাগরের এইচএসসি বাংলা পরিক্ষার সময় মারা যান। ফলে সংসারে দেখা দেয় নানা সমস্যা। পরীক্ষা চলাকালীন পিতার মৃত্যুতে লেখাপড়ার হাল ছেড়ে দেয়নি সাগর। মা সুমিত্রা রাণী মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছে।

অসুস্থতার কারনে সাগরের মা মানুষের বাড়িতে বেশি একটা কাজ করতে পারছেন না। সুমিত্রা রাণীর স্বপ্ন ছেলে সাগরকে শিক্ষক বানাবেন। কিন্তু অর্থের অভাবে ছেলের লেখাপড়ার খরচ চালানো দু:সাধ্য হয়ে পড়েছে।

সাগর কুমার সমাজ ও রাষ্ট্রের জন্য ভবিষ্যতে অনেক কাজ করতে চায়। তার স্বপ্ন লেখাপড়া শেষ করে একজন শিক্ষক হয়ে দেশ ও সমাজের জন্য ভূমিকা রাখবে।

সাগর সমাজ ও দেশমহল সকল শিক্ষানুরাগি ও প্রভাবশালী বিত্তবানদের কাছে ভবিষ্যত লেখাপড়ার জন্য আর্থিক অনুদান এবং দোয়া কামনা করছেন ।

এসএইচ