শান্তিপূর্ণভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৯ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এই ভর্তি কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে কঠোর নিরাপাত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, ডিবি পুলিশ, ভ্রম্যমান আদালত, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপসহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে রয়েছে।

সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। এবার ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ টি আসনের বিপরীতে ৩ হাজার ৭ শত ৭৪ জন ফরম উত্তোলন করেছে। বেলা ১১টায় একই অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিনের বাকী শিফটগুলোতেও ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাকে শতভাগ অনিয়ম মুক্ত করতে প্রশাসনের সতর্ক অবস্থানে কথা জানিয়ে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘অনিয়মের আশ্রয় নিলে চিহ্নিত হয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হিমেল/জেড