ঢাকা পাবলিক কলেজের এক শিক্ষিকার উপর হামলা চালিয়েছে কয়েকজন শিক্ষক। হামলার শিকার ওই শিক্ষিকাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম শিরীন আক্তার। তিনি কলেজটির ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক।
এ ঘটনায় কলাবাগান থানায় ভুক্তভোগীর স্বামী মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।
এ ব্যাপারে শিরিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাইম নিউজবিডিকে বলেন, “কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক শাহজাহান হামলা করেছে।" একই ঘটনায় তাঁর স্বামীকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কলেজের প্রিন্সিপালের দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলায় তারা এ হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা পাবলিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মমিনুল হক টাইমনিউজবিডিকে বলেন, সকাল সাড়ে ৯টায় কলেজে ক্লাস নিচ্ছিলাম। এ সময় আমার স্ত্রী একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষিকা শিরীন আক্তারকে কয়েকজন শিক্ষক হামলা করেছেন বলে ছাত্রদের মুখে শোনেন তিনি। সেখানে গিয়ে দেখি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো: শাহজাহান আমার স্ত্রীকে মারছেন।
তিনি জানান, প্রতিবাদ করতে গেলে ওই শিক্ষকরা তার উপরও হামলা চালান বলেও অভিযোগ করেন তিনি।
কলেজ প্রিন্সিপালের পূর্ব পরিকল্পনায় অনুযায়ী এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে মমিনুল হক বলেন, "কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল এর আর্থিক অনিয়মের বিরুদ্ধে আমরা বহু আগে থেকেই কথা বলে আসছি। আগেও তিনি আমাকে ও আমার পরিবারকে হেয় করার চেষ্টা করেছেন। তার পক্ষের শিক্ষকেরা আমার স্ত্রীর উপর হামলা চালিয়েছে।” রাজধানীর কলাবাগান থানায় এ ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
যোগাযোগ করা হলে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বলেন, "ঢাকা পাবলিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মমিনুল হক থানায় মামলা করতে এসেছিলেন। তিনি লিখিত অভিযোগ করেছেন যে, কয়েক শিক্ষক তাঁর স্ত্রী এবং ওই প্রতিষ্ঠানের অপর শিক্ষিকা শিরীন আক্তারের উপর হামলা করেছে।
বিষয়টি খতিয়ে দেখে মামলা নেবার মতো মনে না হওয়ায় মামলা গ্রহণ করিনি। আবার তিনি বলেন, কেউ মামলা করতে চাইলে মামলা নেবো না কেন এমন পাল্টা প্রশ্ন করেন তিনি।
তবে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) গ্রহণ করা হয়েছে। তবে জিডি নাম্বার জানতে চাইলে তিনি জানাতে পারেন নি।
অভিযুক্ত ইংরেজী বিভাগের প্রভাষক এম কে হানিফ টাইমনিউজবিডিকে বলেন, “সকালে কলেজে গিয়ে দেখি শিরীন আক্তার প্রিন্সিপালের চেয়ারে পা তুলে বসে আছেন। বিষয় দৃষ্টি কটু বলে প্রতিবাদ জানালে তার সঙ্গে বাকবিতন্ডা হয়।”
এ সময় কোনো কারণ ছাড়াই শিক্ষিকা শিরীন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলমকে নিজের স্যান্ডেল খুলে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করলে শিরীন ও তার স্বামী মমিন আমার উপর আক্রমণ চালায়।
নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কারও উপর হামলা চালাইনি। মহিলা (শিরীন আক্তার)চরম অভিনয়বাজ বলেও উল্লেখ করেন তিনি।
নিজেও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে স্যার সলিমুল্লাহ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
[b]ঢাকা, জেইউ, ২৬ মে (টাইমনিউজবিডি.কম)// এমএ[/b]
শিক্ষা
শিক্ষিকাকে মারধোর করলো শিক্ষকেরা
ঢাকা পাবলিক কলেজের এক শিক্ষিকার উপর হামলা চালিয়েছে কয়েকজন শিক্ষক। হামলার শিকার ওই শিক্ষিকাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম শিরীন আক্তার। তিনি কলেজটির ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক।





