জামায়াতের ডাকা ২৪ ঘন্টা হরতালে আজ বুধবার অচল ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। একটি বিভাগের মানউন্নয়ন পরীক্ষা ব্যতিত অন্য কোন বিভাগে ক্লাস-পরীক্ষা হয় নি।
এদিনে শিক্ষার্থীদের কোন গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করেনি ফলে ক্যাম্পাস ছিল একেবারেই শিক্ষার্থী শূণ্য।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, অর্থনীতি বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের মান উন্নয়ন পরীক্ষা ব্যাতিত অন্যান্য বিভাগের পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সুত্রে জানা যায়, হরতালের কারণে ক্যাম্পাসে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের কোন গাড়ি ক্যাম্পাসে আসেনি।
সকালে কুষ্টিয়া ও ঝিনাইদাহ থেকে পুলিশি পহড়ায় শিক্ষক-কর্মকর্তাদের দুইটি গাড়ি ক্যাম্পাসে এসেছে।
এসএইচ





