বর্ণাঢ্য আয়োজনে রোববার পালিত হয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) কৃষি অনুষদের ৬৯ তম ব্যাচের র‌্যাগ ডে।

দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

এ উপলক্ষে সকাল ৯টায় শিক্ষার্থীরা নিজ নিজ স্বাক্ষর করা টি শার্ট পরিধান করে আনন্দ মিছিল করে। এছাড়া কিছু শিক্ষার্থী ঘোড়ার গাড়ি চরে এ অনুষ্ঠানে যোগ দেয়।

এতে শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি নিয়ে পুরু ক্যাম্পাস প্রদক্ষিণ সহ বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট ও দ্বিতীয় গেইট পর্যন্ত বিচরণ করে।

র‌্যাগ ডে উপলক্ষে তারা স্বীয় অনুষদসহ পুরু ক্যাম্পাস নানা রংঙ্গে রাঙ্গিয়ে ফেলেন। পাল্টে যায় পুর ক্যাম্পাসের চিত্র।

এ ছাড়াও দিন ব্যাপী বিভিন্ন ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটিকা, স্টেজ পারফরমেন্স,ও ওয়েষ্ট উইন্ড ব্যান্ড ও লালন ব্যান্ডের গান পরিবেশিত হয়।

দক্ষ,আধুনিক ও মানসম্মত কৃষিবিদ হওয়ার স্বপ্ন নিয়ে আজ থেকে চার বছর আগে এ ক্যাম্পাসে ভর্তি হয়েছিল ৬৯তম ব্যাচের তরুণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জীবনের স্বর্ণোজ্জ্বোল মুহূর্তগুলো পার করেছেন সবুজে ঘেরা এ ক্যাম্পাসে।

৬৯তম ব্যাচের এ শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন্ সংগঠন ডিবেটিং সোসাইটি,রোবার স্কাউট,নিলীমা,প্রতিফলন,উদ্দীপন,বাধনসহ অন্যান্য সাংস্কৃতিক জোটের সঙ্গে যুক্ত থেকে নিজেদেরকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলেছেন।

৬৯ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ,শাওন,বন্নী, মুন্নী,শিমু বলেন ক্যাম্পাসের ৪টি বছর যে কিভাবে পার হয়ে গেল টেরও পেলাম না। সবুজ-শ্যামলে সুশোভিত এ ক্যাম্পাস যেমন ছিল আর্কষণীয় তেমনি ছিল শিক্ষাবান্ধবও ।

র‌্যাগ ডে উপলক্ষে শেকৃবির উপাচার্য প্রফেসর মো: শাদাত উল্লা ৬৯তম ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর