রাজধানীর তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাংলা চতুর্থ বর্ষের চার ছাত্র আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আল আমিন হোসেন (২৩), জাহিদ হোসেন (২৩), মাহফুজ আহমদ (২৪) ও মো. জুয়েল (২৪)।

আহত আল আমিন জানান, বুধবার দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে কিছু ছাত্র। বৃহস্পতিবারও তারা ওই ছাত্রীকে উত্যক্ত করে।

এ সময় অন্য ছাত্ররা প্রতিবাদ করায় উত্যক্তকারী ছাত্ররা তাদের ওপর চড়াও হয়। এ সময় সংঘর্ষে চারজন আহত হন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ