‘যুক্তির বাঁধনে শাণিত হোক বোধন’ এই শ্লোগানকে ধারণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে শেষ হলো আন্তঃ ডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা-১৭।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন নৈয়ায়িক সতেরো বারের মতো এই প্রতিযোগিতার আয়োজনে করছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০টি ডিসিপ্লিনের (বিভাগ) বিতার্কিক দল অংশগ্রহণ করেছে। 

তিনদিন ব্যাপী বিতর্ক উৎসবের উদ্বোধনী দিন শুক্রুবার সংসদীয় বিতর্কের উপর কর্মশালা এবং শনিবার দিন ব্যাপী বিতর্ক অনুষ্ঠিত হয়। এবং রবিবার সন্ধ্যায় আশ্চার্য জগদীশ বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকাত আলী অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, শ্রেষ্ঠ বক্তাদের নিয়ে বারোয়ারি বিতর্ক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিতর্কের এই মহাযজ্ঞের পর্দা নামে। 

চূড়ান্ত পর্বে সরকারী দল ফিশারিজ আ্যান্ড মেরিন রিসোর্চ ডিসিপ্লিনকে ৮-০ ব্যালটের ব্যাবধানে হারিয়েছে বিরোধী দল ফার্মাসি ডিসিপ্লিন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলের উপনেতা সাজেকুল ইসলাম লিজন। এবং শ্রেষ্ঠ নৈয়ায়িক পদক-১৭ নির্বাচিত হন বিরোধী দলের সংসদ সদস্য আরমান ইসলাম।

বারোআরী বিতর্কে প্রথম স্থান অধিকার করেন সামিয়া হাসান। এবং পাবলিক স্পিকিং-এ তুশমিত মেহেরুবা আঁকা প্রথম স্থান অধিকার করেন। চূড়ান্ত পর্বে স্পিকারের দায়িত্বে ছিলেন সারোয়ারে আক্তার, ডেপুটি ডিরেক্টর-বাংলাদেশ ব্যাংক। 

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. সাবিহা হক, নৈয়ায়িকের উপদেষ্টা প্রফেসর ড. মনিরুল ইসলাম এবং সহকারী ছাত্র-বিষয়ক পরিচালক ইনামুল হক হীরা সহ বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 

নৈয়ায়িকের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বিগত ১৬ বছর যাবৎ জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি অভ্যন্তরীণ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহযোগিতা করে আসছে নৈয়ায়িক। আমরা বিশ্বাস করি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক বিকাশের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।’

তৈয়েবুর/এমএনজে