ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই বিভাগের শিক্ষক প্রভাষক মিনহাজ উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার উপাচার্যের নির্দেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক লিখিত পত্রে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত ২ মে নির্যাতিত ওই শিক্ষার্থী বিভাগীয় ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শিক্ষক মিনহাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এবং ওইদিনই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ৪ মে ওই শিক্ষার্থী বাদী হয়ে ত্রিশাল থানায় শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করার পর গত ৭ মে পুলিশ আসামি মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠান। এরই মধ্যে গত ৭ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
জেড





