ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর দেড়টায় শৈলকুপা থানার বোয়ালিয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর একটার দিকে শৈলকুপা উপজেলার বোয়ালিয়া বাজারে চুল কাটাতে যায় ওমর ফারুক।

এসময় বোয়ালিয়া বাজারে অবস্থানরত গোয়েন্দা কর্মকর্তা ও পুলিশ সেলুনের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে শৈলকুপার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান-‘সোমবার বেলা ১টার দিকে বোয়ালিয়া বাজার থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতার পরিকল্পনা, ভাংচুর, অগ্নিসংযোগ সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ঠের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ওমর ফারুককে আদালতে কখন সোপর্দ করা হবে জানতে চাইলে ওসি হাশেম খান বলেন-‘ থানা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’ এসময় তিনি আরো জানান-‘ আটক ছাত্রদল নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।’

 

এসএইচ