সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি একাডেমি’১৬ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসবের আয়োজন করেছে।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রত্যেক বাঙালি হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে’।
ঢাকা বিশ্ববিদ্যালরেয় টিএসসি মিলনায়তন এবং রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২৮, ২৯ ও ৩০ আগস্ট এ উৎসব অনুষ্ঠিত হবে।
২৮ আগস্ট বিকাল সাড়ে ৫টায় টিএসসি মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।
আবৃত্তি উৎসবে আবৃত্তি প্রদীপ প্রজ্জ্বলন, প্রদীপ র্যালি, হন্টন আবৃত্তি, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, আবৃত্তি প্রকশনার মোড়ক উন্মোচন, আবৃত্তি মিলনমেলাসহ দলীয় আবৃত্তি প্রযোজনা পরিবেশিত হবে।
এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি পরিবেশনা।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





