কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিদ্যমান সংকট দূরকরে ক্লাস পরীক্ষা স্বাভাবিক করতে কুমিল্লার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে একটি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফের সভাপতিত্বে তার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী,

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি এবং ইউএনওপ্রমুখ।

দল থেকে বহিষ্কৃত কুবি ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের মুক্তির দাবিতে তার সমর্থিত নেতাকর্মীরা গত ২৬ এপ্রিল থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়। এই বিদ্যমান সংকট দূরীকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় চলমান শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয় ।

একইসাথে ইলিয়াস হোসেন সবুজ এর মুক্তির দাবীতে আন্দোলনকারীদের কোন অপ্রীতিকর ঘটনার সাথে না জড়ানোরও পরামর্শ দেয়হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে ইলিয়াস হোসেন সবুজেরমুক্তির বিষয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জামিন প্রত্যাশা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকালে সাংবাদিকদের এই সব তথ্য জানানো হয়।

এআর