বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদরাসার ২০১৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসা অডিটরিয়ামে প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ।
বিশেষ অতিথি ছিলেন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব ও জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির সভাপতি মুফতি আলহাজ্ব মাও: আব্দুল কাদের। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল আরাফাত হোসেন,সিনিয়র শিক্ষক জাকারিয়া হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত কাউন্সিলর আরিফুর রহমান কে ক্রেস্ট দিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকরা সংবর্ধনা জানায়। শেষে ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন মুফতি আলহাজ্ব মাও: আব্দুল কাদের।
এআই





