ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ‘দৈনিক যুগান্তর’ প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন এবং সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক সমকাল’ প্রতিনিধি সাইফুল ইসলাম রাজ নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত প্রেস কর্নারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ লাভলু ও আলতাফ হোসেন।
এছাড়াও সহ-সভাপতি পদে ‘দৈনিক আজকের আলো’ প্রতিনিধি এস এম জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে শরিফুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক পদে ইকবাল হুসাইন রুদ্র, কোষাধ্যক্ষ পদে শাহ আলম, প্রচার সম্পাদক পদে শাহাদাৎ হুসাইন তিমির, সাহিত্য সম্পাদক পদে মো. আসিফ খাঁন, ক্রীড়া সম্পাদক পদে রাফসান জনি, নির্বাহি সদস্য হিসেবে ফেরদাউস রহমান সোহাগ ও রাশেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত এ কমিটিকে পৃথক পৃথক বার্তায় অভিন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশন, কুষ্টিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাব।
জেডআই





