রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ধর্মঘটে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের সনদ ইস্যু না করার দাবিসহ তিনদফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে রাবি ছাত্র ফেডারেশন।
তাদের দাবি বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সনদ ইস্যু স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি বলে নিশ্চিত করেছেন রাবি উপাচার্য।
রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ায় যেসব ইর্ন্টান চিকিৎসক ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছে না তাদের সার্টিফিকেট ইস্যু না করার দাবি জানিয়ে মঙ্গলবার ১১টার দিকে রাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় রাবি ছাত্র ফেডারেশন।
এ দাবির প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান উপাচার্য। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন তারা স্মারকলিপি দিয়ে সার্টিফিকেট ইস্যু না করাসহ তিনদফা দাবি জানায়। তাদের বলেছি, জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।
রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা স্মারকলিপিতে উল্লেখিত অন্য দাবিগুলো হলো, রামেকে হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের চিহ্নিত করে একাডেমিক ব্যবস্থা নেয়া। রামেকে রাবি শিক্ষার্থীদের জন্য কমপক্ষে দুটি কেবিন সংরক্ষণ করা। স্মারকলিপিতে সহমত দেয় রাবির রিপোর্টাস ইউনিটি।
[b]ঢাকা,এমএইচ, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শিক্ষা
ইন্টার্ন চিকিৎসকদের সনদ ইস্যু না করার দাবিতে স্মারকলিপি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ধর্মঘটে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের সনদ ইস্যু না করার দাবিসহ তিনদফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ





