জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ সেপ্টেম্বর। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ৫ সেপ্টেম্বর শুক্রবার সি ইউনিটের, ১২ সেপ্টেম্বর শুক্রবার এ ইউনিটের, ১৩ সেপ্টেম্বর শনিবার ই ইউনিটের, ১৯ সেপ্টেম্বর শুক্রবার বি ইউনিটের এবং ২৬ সেপ্টেম্বর শুক্রবার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ আগস্ট দুপুর ১২টা থেকে ২৮ আগস্ট রাত ১২টার মধ্যে টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jnu.ac.bd/) পাওয়া যাবে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





