ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ বলেন, “পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ফল রিভিউ করে দেখি তৃতীয় সেট এ ভুল ছিল। তাই প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে।”
পুনরায় কবে ফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, “সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন দিন বা এক সপ্তাহ লাগতে পারে।”
এর আগে আজ দুপুরে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজকের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ। অকৃতকার্য ৮৬.৯৫ শতাংশ।
পরীক্ষায় এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৯৬ জন। পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন।
এমবি





