রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টুকিটাকি চত্বরের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ককটেল দুইটি উদ্ধার করা হয়েছে।
টুকিটাকি চত্বরের পাশে দোকানের এক কর্মচারী ওই ককটেল দুইটি দেখতে পায়। পরে তিনি দোকান মালিককে জানায়। দোকান মালিক পুলিশে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি এখন ছুটিতে আছি। পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ককটেলগুলো হয়তো ফেলে রাখা হয়েছে। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, পুলিশ খবর পেয়ে ককটেল দুইটি উদ্ধার করেছে। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা ফেলে গেছে তা এখনো জানা যায়নি।
এমই





