হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবল অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে। সেই মোবাইল নম্বরটিতে বিভিন্ন তথ্য এসএমএসের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে ১৯৫০ ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরেও সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

কেএইচ