ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অসহনীয় সেশনজট বেধেছে। সেশনজটের যাঁতাকলে পিষ্ঠ হচ্ছে উক্ত বিভাগের শিক্ষার্থীরা। নিয়মানুসারে পাঁচটি ব্যাচ থাকার কথা থাকলেও বর্তমানে বিভাগটিতে নয় টি ব্যাচ অধ্যায়নরত রয়েছে।
এদিকে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সিলেবাস অধ্যায়ন করেও সিএসই বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থেকে বঞ্চিত। তাই সেশনজট দূরীকরণ এবং ইঞ্জিানিয়ারিং ডিগ্রির দাবিতে বৃহস্পতিবার ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
সেশনজটে জর্জরিত বিভাগ সমূহ জট থেকে বেরিয়ে আসলেও সিএসই বিভাগে দীর্ঘ জট লেগেই আছে। বিভাগীয় শিক্ষদের কাছে ধরণা দিয়েও কোন ফায়দা হয় নি। অবশেষে সিএসই বিভাগের শিক্ষার্থীরা ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এতে শিক্ষার্থীরা দাবি হিসেবে উল্লেখ করেছে, ক্লাস পরীক্ষা ও ফলাফল নিয়মিত করণের মাধ্যমে সেশনজট দূরীকরণে কর্যকর পদক্ষেপ গ্রহণ করা। বিভাগের সেমিনার লাইব্রেরী প্রতিষ্ঠা করা। সিএসই বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা।
সরকারী-বেসরকারি বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা। দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট এবং হাই কনফিগারেশ সম্বলিত আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের জোর দাবি জানান সিএসই বিভাগের শিক্ষার্থীরা।
ভিসি প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘সমস্যা সমাধানে ইতোমধ্যে আমারা একটি কমিটি গঠন করে দিয়েছি। বিভাগীয় সভাপতিকে ২৪ ঘন্টার মধ্যে সৃষ্ট সংকট নিরসনে গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। আশা করি বিভাগটি দ্রুত জট কাটিয়ে স্বাভাবিক হয়ে যাবে।’
সাইফুল্লাহ/এমবি





