কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার রাতে কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সংশোধনের আলোকে সিন্ডিকেট কর্তৃক গঠিত সুপারিশমালা সিন্ডিকেটে অনুমোদন না করায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সভায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সকল ধরনের পরীক্ষা কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কেএইচ