জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘সি’ ইউনিটে ৬শ ২০টি (বাণিজ্য-৫শ ৪০টি ও অন্যান্য-৮০) বিপরীতে ৫ হাজার ৬শ ৬৮ জন (বাণিজ্য- ৫১৯৫ জন এবং অন্যান্য শাখা- ৪শ ৭৩) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করেছেন।
আবেদন করা ৩৪ হাজার ৬শ ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮শ ৭৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট- (www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।
কেএইচ





