জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের বিএ ৪র্থ বর্ষের (১১তম ব্যাচ) গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠিত হয় ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের বিএ অনার্স শেষ তাই আজ ক্যাম্পাসে র‍্যাগ ডে পালন করে ভিন্নরকম আয়োজনের মাধ্যমে।বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষে সবাই যেখানে রঙ মাখামাখি,নাচ-গানের মাধ্যমে দিনটাকে স্মরণীয় করে রাখে সেখানে জবির ইসলামিক স্টাডিজ বিভাগ পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী পোশাক সাদা লুঙ্গি-পাঞ্জাবী পড়ে "পুরাণ ঢাকার গ্রাজুয়েট"এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কলাভবনের সামনে থেকে সাইন্স ফ্যাকাল্টি হয়ে সমাজবিজ্ঞান ভবন পর্যন্ত পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
প্ল্যাকার্ডগুলোর মাধ্যমে সবার মাঝে কিছু ম্যাসেজ দিয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।"ইসলামিক স্টাডিজ বিভাগ জঙ্গিবাদের বিরুদ্ধে" "আমি গ্রাজুয়েট আমি দুর্নীতি করবোনা" "দেশের উন্নয়নের অংশ হবো কারণ আমি গ্রাজুয়েট" "জানাই যথেষ্ট নয়,জেনে তা মেনে চলার নাম ইসলাম" "নিঃস্বার্থে দেশের জন্য কাজ করবো কারণ আমি গ্রাজুয়েট" "আমি গ্রাজুয়েট আমি ঘুষ খাবোনা"
ভিন্নরকম র‍্যাগ ডে পালনের মাধ্যমে জবির সকল শিক্ষার্থীদের মাঝে এক আলোড়ন সৃষ্টি করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।কারণ এর আগে কোন বিভাগের শিক্ষার্থীরা এমন ইউনিক র‍্যাগ ডে পালন করেনি।
সোহেল/এমআর