প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেও অনুষ্ঠিত হলো ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা।

শুক্রবার সকাল ১০টায় দেশব্যাপী ২৩টি কেন্দ্রে (সরকারি ২২টি মেডিক্যাল ও একটি ডেন্টাল কলেজ) একযোগে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করে র‌্যাব।

এবং গত ১৬ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জালিয়াতি চক্রের মূল হোতা জসিম উদ্দিন ও ডাক্তার শোভনসহ চারজনকে আটক করে র‌্যাব।

রাজধানীর মহাখলীর ডিওএইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় আটকদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকও জব্দ করা হয়।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার ১০০ নম্বরের (পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান ১০ নম্বর) নৈর্ব্যক্তিক প্রশ্নের ৮৪ হাজার ৭৮৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এবারও লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

দেশের সরকারি ৩০টি মেডিক্যাল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪ আসন এবং বেসরকারি ৬৫টি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ৬ হাজার ৩৫৫ আসন রয়েছে।

এআই