দক্ষিণ কোরিয়ার ইউনসি ইউনিভার্সিটির (Younsi University) একটি শিক্ষক প্রতিনিধি দল  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

ইউনসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. চুং হুয়ি (Chung hwi Yi) নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দলের মধ্যে ছিলেন অধ্যাপক ড. হেজং লি (Haejong Lee), মি. চ্যাও তি হুয়ান (Cho Tae hwan), ড. সিওন উন লিম (Dr. Seon Ung Lim)।

গতকাল সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের সম্পাদিত দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার অগ্রগতি নিয়ে কথা বলেন। প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থী ইউনসি ইউনিভার্সিটিতে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী প্রোগ্রামে যাওয়ার সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। সৌজন্য সাক্ষাৎকালে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা উপস্থিত ছিলেন।

এসএইচ