ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর খুলছে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গ্রন্থাগার খুলে দেওয়ার পর ফটকে অন্তত এক ডোজ করোনা টিকার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা।

করোনা টিকার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা।

গ্রন্থাগারের মূল ফটকে শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব মেনে প্রবেশের জন্য প্রতি ৩ ফুট পর বৃত্তাকার চিহ্ন দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের টিকার প্রমাণপত্র ও পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে ভেতরে।

এরপর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অন্তত ১ ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার খোলা সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, শুধুমাত্র স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবে বলেও জানানো হয়।

এইচএন