জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎতকার ও ব্যবহারিক পরীক্ষা সোমবার (১লা ডিসেম্বর) থেকে শুরু হবে।

ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান, নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটে সাক্ষাৎতকার আগামী ১ থেকে ৩ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া কলা ও মানবিকী অনুষদ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের সাক্ষাৎতকার/ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা সন্তান কোটা,ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা এবং প্রতিবন্ধী কোটা থেকে ভর্তির জন্য ১ থেকে ৪ ডিসেম্বর এর মধ্যে অগ্রণী ব্যাংক জাবি শাখা থেকে ২০০ টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষা শাখায় জমা দিতে হবে।

প্রথম মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।এরপর পর্যায়ক্রমে ৩য় মেধা তালিকা পর্যন্ত ভর্তি করানো হবে ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এই বছর ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৯৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করা হয়।

এসএইচ