প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, কুইজ প্রতিযোগীতা, নৃত্যানুষ্ঠান, বৈদিক ফ্যাশন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার (২২ জানুয়ারি ২০১৮) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘বাণী অর্চনা-১৪২৪’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. এম অহিদুজ্জামান। পরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপাচার্য। 

বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তৃতা করেন নোবিপ্রবি ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্স এন্ড হিউমিনিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফা প্রমুখ। 

অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও হলসমূহের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

জান্নাত/এমআর