আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে দেশের সবগুলো শিক্ষাবোর্ডের অধীনে একযোগে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ১৩ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র রয়েছে ৬০ হাজার ৭২৪ জন এবং ছাত্রী রয়েছে ৫২ হাজার ৬১৪ জন।
গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ৯৮৯ জন। গতবারের তুলনায় এই সংখ্যা ৬ হাজার ৩৪৯ জন বেশি। গতবছর পাসের হার ছিল শতকরা ৭৭.৬৯ ভাগ।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বোর্ডের আসন্ন এইচএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বোডের্র মোট কেন্দ্র ১৮২টি এবং আওতাভুক্ত কলেজ ৬৭০টি। ভিজিলেন্স টিমের সংখ্যা ১৫০টি ও ঝটিকা টিমের সংখ্যা ৭টি।
এবার রাজশাহী শিক্ষাবোর্ডের মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ২৩ হাজার ৯৮৮ জন, মানবিকে ৬৪ হাজার ২৭৮ জন, বাণিজ্যে ২৫ হাজার ৭২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে রাজশাহী জেলায় ২২ হাজার ৫৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯ হাজার ৩৯, নাটোরে ১০ হাজার ৯২৬, নওগাঁয় ১১ হাজার ৮২৯ জন, পাবনায় ১৫ হাজার ৫৭৯ জন, সিরাজগঞ্জে ১৮ হাজার ৪৩৩ জন, বগুড়ায় ১৯ হাজার ৬৯০ জন এবং জয়পুরহাটে ৫ হাজার ৩০৫ জন।
বোর্ডের এক বিষয়ে পরীক্ষার্থী ১ লাখ ৪৮ জন, ২ বিষয়ে পরীক্ষার্থী ৪ হাজার ৮৮৯ জন এবং সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ৮৬৮ জন। এছাড়া অন্ধ প্রতিবন্ধী ৭ জন, শারীরিক প্রতিবন্ধী ১ জন ও হাজতি পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা। এসময় বক্তব্য রাখেন বোর্ড সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ মিয়া। এছাড়াও সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিস্টেম এনালিস্ট, উপপরিচালক (হি.ও নি.), প্রধান মূল্যায়ন কর্মকর্তা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক এবং তথ্য ও গণসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]