ছাত্রশিবিরের নেতা-কর্মী দেখলেই সঙ্গে সঙ্গে মেরে মাটির নিচে পুতে ফেলতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা।
ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে এ নির্দেশ তিনি।
তিনি বলেন, মতিহারের সবুজ চত্বরকে আর ছাত্রলীগ নেতা-কর্মীদের রক্তে লাল হতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের হলে বা ক্যাম্পাসের আনাচে-কানাচে শিবিরকে দেখা মাত্রই রাজশাহী থেকে বিতাড়িত করতে হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন,আমাদের নেত্রী শেখ হাসিনা ও রাজশাহীর নেতা খায়রুজ্জামান লিটন যদি একবার অনুমতি দেয় তাহলে শিবিরকে রাজশাহী ছাড়া করতে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর দরকার হবে না। শিবিরের রাজশাহীর মাটি হারাম করার জন্য ছাত্রলীগই যতেষ্ট।
তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ে এতো পুলিশ থাকার পরেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা বার বার ব্যর্থ হচ্ছে।
উল্লেখ্য,মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মাসুদ হাসানের বাম পায়ের গোরালী থেকে কেটে আলাদা করে এবং হাত-পায়ের রগ কেটে নেয় দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা টগর মোহম্মদ সালেহীরও হাত-পায়ের রগ কাটে এবং মাথায় গুরুতর আঘাত করে দুর্বত্তরা। প্রথমে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থা গুরুতর দেখে তাদের টাকায় স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনার পর মতিহার থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে থেকে ১৫ শিবির নেতা-কর্মী আটক করেছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিবির মাটির নিচে পুতে ফেলতে হবে
ছাত্রশিবিরের নেতা-কর্মী দেখলেই সঙ্গে সঙ্গে মেরে মাটির নিচে পুতে ফেলতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।














