আজ রোববার (২ এপ্রিল) থেকে এইচএসসি ও সমমানের (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা শুরু হচ্ছে। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ও ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে। ১৫ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ১৬ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। শেষ হবে ২৫ মে।
সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা সামনে রেখে এবার প্রশ্ন ফাঁস রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ফাঁসকারীদের বিভ্রান্ত করতে এবার প্রথমবারের মতো প্রশ্নপত্রের প্যাকেট থেকে সেট কোড তুলে নেয়া হয়েছে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের মোবাইল ফোন নেয়া নিষিদ্ধ। কেন্দ্রসচিব শুধু ক্যামেরাবিহীন মোবাইল ব্যবহার করতে পারবেন।
গত বছর মোট পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন।
প্রথম দিনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের (ডিআইবিএস) পরীক্ষা হবে।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] বিষয়ের পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা।
আর এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং একাদশে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা হবে।
এছাড়া কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন কমার্সে দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ এবং একাদশে বাংলা-১ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।
এমবি





