দেশব্যাপী চলমান হরতালের মধ্যেই কারগরি বোর্ডের আওতাধীন এইচএসসির (ভোকেশনাল) একাদশ শ্রেণীর ইংরেজি-১ পরীক্ষা চলছে। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।
এবার কারিগরি বোর্ডের আওতাধীন এইচএসসি (ভোকেশনাল) এর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখার প্রতিবাতে সারাদেশে মঙ্গল ও বুধবার হরতাল পালন করছে দলটি।
এআর





