২ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে কি-না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

অবরোধের মধ্যে ২০দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে শুক্রবারে একটি গণমাধ্যমকে একথা জানান তিনি।

এর মধ্যে বিরোধীদল পরীক্ষা বিবেচনা করে কোনো ঘোষণা দেয় কি-না সেটার দিকে তাকিয়ে ১ তারিখ পর্যন্ত অপেক্ষা বলেও জানান শিক্ষা সচিব।

জেএ