ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরে মোট ৬৫.২০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ভিসির কার্যালয়ে জরুরী সভায়-এ বাজেট ঘোষণা করা হয়।
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেন বাজেট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আকামদ্দীন বিশ্বাস, উপ-পরিচালক মোঃ ছিদ্দিক উল্লাহ (বাজেট) প্রমূখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ৬৫.২০ কোটি টাকার বাজেট পেশ করেন। যার ৫৭.৭০ কোটি টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দিয়েছে। অবশিষ্ঠ ৭.৫০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে উল্লেখ করা হয়।
১৫-১৬ অর্থ বছরের বাজেটে বেতন-ভাতাদি খাতে ৪৭ কোটি ৮০ লক্ষ টাকা, পেনশন খাতে ১ কোটি টাকা, সরবরাহ ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে ৯ কোটি ২০ লক্ষ টাকা, সরবরাহ ও সেবা (শিক্ষা আনুষঙ্গিক) খাতে ৬ কোটি, মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষন খাতে ৭০ লক্ষ টাকা, সম্পদ সংগ্রহ/ ক্রয় খাতে ৫০ লক্ষ টাকা বরাদ্দ ঘোষনা করা হয়েছে।
এসএইচ





