নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোম্পানিগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হলো ইফতার মাহফিল।

গত ০৪ই জুন ২০১৮, ১৮ ই রমজান,১৪৩৯ হিজরি রোজ সোমবারে  কোম্পানিগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই ইফতার মাহফিল।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠান অলংকৃত করেছেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার জনাব প্রফেসর মমিনুল হক,কোম্পানিগঞ্জ উপজেলার মাননীয় চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাদল।

কোম্পানীগঞ্জ উপজেলার মাননীয় চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাদল তার বক্তব্যে মাদক এর কুফল সম্পর্কে তুলে ধরে "মাদক মুক্ত সমাজ চাই" এ প্রসঙ্গে বক্তব্য প্রদান করেন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফিসারিজ এন্ড মেরিন সাইন্স ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষক শুভ ভৌমিক এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষক জনাব শাহজাদা ইস্কান্দার মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকতা প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এছাড়াও সফলতা-ব্যর্থতা,বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এসোসিয়েশনে পক্ষ থেকে বক্তব্য রেখেছেন কোম্পানীগঞ্জ স্টুডেন্ট'স এসোসিয়েশনের সভাপতি এনায়েত উল্লাহ্ এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ কোম্পানিগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন সদস্য নোবিপ্রবি-১৩ ব্যাচের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।

সর্বোপরি অনুষ্ঠানে উপস্থিত থেকে সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন অত্র অঞ্চলের নোবিপ্রবির শিক্ষার্থি এবং এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।

রাজিয়া জান্নাত/এসএম